হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, আটক ২
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে পড়া না পারায় তানভিন মিয়া নামে আট বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে লস্করপুর হাফিজি মাদ্রাসার শিক্ষকে নামে।
জেলার সদর উপজেলার লস্করপুর গ্রামের হাফিজি মাদ্রাসায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় শনিবার (১৮ জানুয়ারী) শিক্ষার্থীর বাবা মামলা করার পর রাতেই মাদ্রাসা থেকে শিক্ষক মোজ্জাম্মেল হকসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। অপরজনের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পড়া না পারায় ছাত্রকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেন মাদ্রাসাশিক্ষক। এ ঘটনায় শনিবার দুপুরে ছাত্রের বাবা সাহিদ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুই শিক্ষককে আটক করে এবং ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, গত বৃহস্পতিবার সকালে পড়া না পারায় ওই শিক্ষার্থীকে মারপিট করেন শিক্ষক মোজাম্মেল হক। এ ঘটনায় ছেলেটির বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক মোজাম্মেলসহ দুই জনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed