Main Menu

সিলেট ল’ কলেজে ‘অতিরিক্ত ফি’ কমানোর দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ল’ কলেজের ভর্তিতে আবেদন ফি, ভর্তি ফি, ফরম ফিলাপসহ বিভিন্ন খাতে অতিরিক্ত ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনে অংশ নেন কলেজের সাবেক শিক্ষার্থী,ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোন জবাবদিহিতার তুয়াক্কা না করে ভর্তি বানিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।’

তারা দাবি করেন, ভর্তির প্রাথমিক আবেদন ৩০০ টাকার স্থলে আবেদনকারী জনপ্রতি ১৫০০ টাকা নেওয়া হয়। এছাড়া ভর্তি ফি ৮-১০ হাজার টাকা থাকার কথা সেখানে প্রায় ১৬ হাজার টাকা নেওয়া হচ্ছে। একই ভাবে দ্বিতীয় পর্বে সমান সংখ্যক টাকা দিয়ে পুনরায় ভর্তি হতে হয়।

এগুলো ছাড়াও অন্যন্যা বিষয় যেমন,আইডি কার্ড, এডমিট কার্ড, ভাইভা সহ বেশ কিছু খাত দেখিয়ে হাজার হাজার টাকা দিতে বাধ্য করা হয়। সকল অতিরিক্ত ফি আদায় বন্ধ করা না হলে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী, শহীদ অপু,শামীম আলী, সৌরভ দাস, মওদুদ আহমদ আকাশ, আলতাফ হোসেন মুরাদ, মাহমুদুল হাসান সানী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজল পাল, নাজমুল হোসাইন, সুজিৎ চন্দ্র নাথ, মাছুম আহমদ মাহী, মাহবুব আহমদ, সাব্বির, আলী হোসেন ঈমানী, ছাদিকুর রহমান, কাঞ্চন রায়, রুবায়েল আহমদ শাকিল, দিলোয়ার হোসেন রাহী, সুমন বাপ্পী, শাহ রনি, জন কান্তি দাস, অপু দাস, সুব্রত দেবনাথ, এহসানুল হক, শিহাব, রভিউল, হাবিব, রাজীব রাজু, রাকীম, ইমরান আহমদ, রহিম উদ্দিন রাজু, তুফায়েল প্রমুখ।

Share





Related News

Comments are Closed