Main Menu

সাংবাদিক আনফর আলী আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রবীন সাংবাদিক, বিশিষ্ট গীতিকার, কবি, অনলাইন নিউজ পোর্টাল লেখালেখি’র সম্পাদক ম. আনফর আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (১৮ জানুয়ারী) ভোররাতে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার আশ্রাকাপন গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৬৯ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে সিলেট শহরতলির খাদিননগরের বাসায় বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। দুদিন আগে তিনি রাজনগরের গ্রামের বাড়িতে যান বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, আজ আছরের নামাজের পর আশ্রাকাপনে জানাজার পর সেখানেই তাকে দাফন করা হবে।

ছড়াকার, নাট্যকার, অভিনেতা ও রম্য লেখক ম.আনফর আলী স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন লেখা লেখিসহ অসংখ্য গান, কবিতা, ছড়া, নাটক রচনা করেন। সিলেট অঞ্চলের জনপ্রিয় টেলি ফিল্ম ‘পাচরবাদ’সহ অন্যান্য নাটকে তিনি অভিনয় করেন।

সাংবাদিক, গীতিকার, নাট্যকার ম.আনফর আলীর মৃত্যুতে বাউল সাধক আব্দুল খালিক শিল্পী গোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাঈল মিয়া, সাধারণ সম্পাদক এম আহমদ আলী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed