নবীগঞ্জে ব্র্যাক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে খালেদা আক্তার (২৯) নামের ব্র্যাক কর্মকর্তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জানুয়ারী) বিকেলে উপজেলার আউশকান্দি কাজী কনর মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই ভাড়া বাসায় খালেদা আক্তার তার স্বামী ব্র্যাক আউশকান্দি শাখার একাউন্টস কর্মকর্তা ওমর ফারুক ও ২ সন্তান নিয়ে থাকতেন।
খালেদা আক্তারের শিশুপুত্র স্কুল থেকে বাসায় ফিরে মাকে ঘরে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রত স্থানীয় আউশকান্দি বাজার ব্র্যাক অফিসে বাবাকে জানায়। খবর পেয়ে তিনি দ্রত রুমে গিয়ে দেখেতে পান ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে খালেদা আক্তার।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কাউছার আহমেদের নেতৃতে একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
উল্লেখ্য, নিহত খালেদা আক্তার (২৯) জামালপুর জেলার বন্ধ চিতলিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা ও ব্র্র্যাক আউশকান্দি শাখার একাউন্স কর্মকর্তার স্ত্রী। পরিবারের দাবী খালেদা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছিলেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed