সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র কারাগারে
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার দুপুরে সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল বেলাল উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট পরিদর্শক আশিক সুজা মামুন বলেন, হাইকোর্ট থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি হলে তিনি আদালতে উপস্থিত হন। এসময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস আগে জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মচারী জাকারিয়া তার ছোটবোনের বিয়ের কাঠের আসবাবপত্র পৌর শহরের ষোলঘর এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে ক্রয় করে ট্রাকে তোলার সময় রাস্তায় সামান্য যানজটের সৃষ্টি হওয়ায় সুনামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ রাসেল ট্রাকচালককে গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর শুরু করেন। তখন জাকারিয়া এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করেন কাউন্সিলর হোসেন আহমদ রাসেল।
কাউন্সিলর তখন মাতাল অবস্থায় ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়। এসময় জাকারিয়া নিজেকে ডিসি অফিসের কর্মচারী হিসেবে পরিচয়পত্র দেখিয়ে মারধর না করতে অনুরোধ করলেও রাসেল তাকে মারধর করেন এবং পরে তাকে পৌরসভায় নিয়ে আবার মারধর করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed