সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে বার্মাস্ট্যান্ড কবরস্থানের পাশের পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
মৃত দুই শিশু হলো- শামীম ও মনির। শামীমের বাবা রবিউল আলম ও মনিরের বাবা আব্দুল জাব্বার। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার চওরা খোলা এলাকায়। তারা সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। উভয়ের বাবাই অটোরিকশা চালক বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, স্থানীয়রা লাশ দুটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়। তবে নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে গোসল করার সময় পানিতে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed