Main Menu

শিশু তোফাজ্জল হত্যায় চাচা-ফুফুসহ ৭ জন রিমান্ডে

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিশু তোফাজ্জল (৭) হত্যা মামলায় চাচা-ফুফুসহ ৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাহিরপুর জোনের ম্যাজিস্ট্রেট শুভদীপ পাল তাদের রিমান্ড আবেদন মঞ্জুরের আদেশ দেন।

আদালত সূত্র জানায়, শিশু তোফাজ্জলের ফুফু শিউলী বেগম ও প্রতিবেশী সারওয়ার হাবিব রাসেলের ১০ দিন ও চাচা লোকমান হোসেন ও সালমান হোসেন, ফুফা সেজাউল, সেজাউলের বাবা কালা মিয়া ও প্রতিবেশী হাবিবুর রহমান হাবিবকে ৫ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এদের মধ্যে দু’জনকে পাঁচদিন ও অন্য পাঁচজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা মামলার সন্দেহভাজন ৭ আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন।

নিখোঁজ হওয়ার তিনদিন পর গত ১১ জানুয়ারী শনিবার ভোরে তাহিরপুর সীমান্তে সিমেন্টের বস্তাবন্দি অবস্থায় শিশু তোফাজ্জলের মরদেহ উদ্ধার করা হয়। তোফাজ্জল তাহিরপুর উপজেলার বাঁশতলা গ্রামের জুবায়ের হোসেনের ছেলে।

Share





Related News

Comments are Closed