দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে উপজেলার তাজপুর গ্রামের নওশন দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী (৩৫) ও সিপাহীপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম ওরফে কাইশ্যা (৩৪)।
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে পুলিশের একটি দল সদর উপজেলার তাজপুর গ্রামে মাদক বিরোধী অভিযানে যায়। এ সময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ২ মাদক কারবারি নিহত হয়। নিতহ মাদক কারবারিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, এ সময় মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed