কমলগঞ্জে অভাবের তাড়নায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মহিবা আক্তার নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। পরিবারে অভাব অনটনের কারনে মেয়েটি আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা।
শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় উপজেলার শমসেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের জমসেদ মিয়া মেয়ে বড় মহিবা আক্তার (২০)। বাবা জমসেদ মিয়া ৫ মাস আগে অসুস্থ স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে অন্যত্র চলে গেছেন। পরিবারে ভরণ পোষনের একমাত্র দায়িত্ব বর্তায় বড় মেয়ে মহিবার উপর। কলেজে যাওয়া বন্ধ করে দেয় মহিবা। অসুস্থ মায়ের চিকিৎসা খরচ যোগাতে হিমশিম খেতে হয়। গত শনিবার সন্ধ্যা ৬টায় পরিবারের সবার অজান্তে মহিবা বিষপান করে। এলাকাবাসীর সহযোগীতায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে রোববার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শমশেরনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া বলেন, নিহত মহিবা আক্তার নামাজি ছিল। বাবা চলে যাওয়া ও মা অসুস্থ থাকায় পরিবারটি অতিকষ্টে দিনাতিপাত করতো। আমাদের ধারনা হয়তো পরিবারে অভাবের কারনে মেয়েটি আত্মহত্যা করেছে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির আহমেদ ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, অভাবের কারনে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed