Main Menu

শনিবার থেকে শীত আরও বাড়বে

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: তাপমাত্রা সামান্য বাড়তে না বাড়তেই আরেক দফা শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেয়া পূর্বাভাসে বলা হয়, আগামী শনিবার থেকে সোমবার (১১-১৩ জানুয়ারি) এ তিনদিনে শীতের দাপট অনেকটাই বাড়তে পারে।

Manual8 Ad Code

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহের সাময়িক উন্নতি হচ্ছে। তাপমাত্রা বাড়ছে। তবে তা কেটে যেতে না যেতেই ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা ফের কমতে থাকবে। এ সময় উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাবে।’

এর আগে ডিসেম্বরের শেষদিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

Manual7 Ad Code

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code