Main Menu

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

শৈাখী নিউজ ডেস্ক: বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার বাংলাদেশ থেকে একযোগে প্রচার করা হবে।

Manual3 Ad Code

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এক বছরে তার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন-অর্জনের পাশাপাশি পূর্ববর্তী উন্নয়ন-অগ্রগতি ও অর্জনগুলোর তথ্য জনগণকে জানাবেন। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণে একই সঙ্গে দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নিয়ে সরকারের অবস্থানের পাশাপাশি এসব সমস্যা নিরসনে সরকারের পদক্ষেপগুলো ও অর্জনের চিত্রও তুলে ধরা হবে।

Manual3 Ad Code

এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর গত বছরের ৭ জানুয়ারি টানা তৃতীয় এবং মোট চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন ৪৭ সদস্যের মন্ত্রিসভাও একই দিন শপথ গ্রহণ করে। পরে একই বছরের ২৫ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code