খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা
স্পোর্টস ডেস্ক: খুলনা টাইগার্সকে ১২ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে চলে আসলো ঢাকা প্লাটুন। আসিফ আলির শেষের দিকে ১৩ বলে ৩৯ রান ও হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা ৪ উইকেটে জয় পায় তারা।
১৭৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৪ রানে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে খুলনা টাইগার্স। টপ অর্ডারে মেহেদী মিরাজ (১৫), রুশো (১৮) ভালো শুরু হরেও ইনিংস বিল্ডআপ করতে পারেননি। তবে মিডলঅর্ডারে মুশফিকুর রহিম ও নজিবুল্লাহ জাদরান মিলে গড়ে তুলেন ৫৬ রানের জুটি। জাদরান ২৯ বলে ৩১ রানে ফিরে গেলেও মুশফিক দলকে জয়ের আশা দেখাতে থাকেন। তবে ৩৩ বলে ৬৪ রান করে হাসান মাহমুদের বলে প্যাভিলিয়নের রাস্তা ধরলে সেই সাথে খুলনার জয়ের আশা শেষ হয়ে যায়।
ঢাকার হয়ে হাসান মাহমুদ ৪টি , মাশরাফি ,সাদাব ও পেরেরা একটি করে উইকেট লাভ করেন।
শুক্রবার বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ২টা ৪০ মিনিটে শুরু হয় ম্যাচটি। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দলকে ৪৫ রানের উদ্বোধণী জুটি উপহার দেন দুই ওপেনার তামিম ও আনামুল। ২৩ বলে ২৫ রান করে তামিম প্যাভিলিয়নে ফিরলে ভাঙ্গে এই জুটি। ওপর ওপেনার আনামুল ১৩ বলে ১৫ রানের বেশী করতে পারেননি। এরপর মেহেদী হাসান ১ রানে আমিরের শিকারে পরিণত হলে মাত্র ৬২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে মুমিনুল হক ও আরিফুল হক দলের হাল ধরেন। চতুর্থ উইকেট জুটিতে ৫৬ রান যোগ করেন তারা দুজন। তবে দলীয় ১১৮ রানে ৩৬ বলে ৩৮ রান করে আমিরের বলে নজিবুল্লাহ জাদরানের তালুবন্দি হলে ভাঙ্গে এই উইকেট জুটি। শেষ তিন ওভারে খুলনার বোলারদের উপর রীতিমত ঝড় বয়ে দেন আসিফ আলী। ১৩ বলে ৩৯ রানের ইনিংসে দুটি বাউন্ডারির সাথে ৪টি ওভার বাউন্ডারির মার ছিলো। আরিফুল হক ৩০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭২ রান।
খুলনা টাইগার্সের হয়ে আমির দুটি ও আমিনুল একটি উইকেট লাভ করেন।
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, নজিবুল্লাহ জাদরান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মো. আমির, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।
ঢাকা প্লাটুন: মাশরাফী বিন মোর্ত্তজা, আনামুল হক বিজয়, তামিম ইকবাল, জাকের আলী অনিক, মুমিনুল হক, হাসান মাহমুদ, আরিফুল হক, মেহেদী হাসান, আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ ও থিসারা পেরারা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual3 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed