Main Menu

সিলেটে ৭ ডাকাত আটক, স্বর্ণালঙ্কার উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজারে ডাকাতির ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় স্থানীয় রিয়াজ ভিলা (সেবক-৯) থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, পাইপগান সদৃশ বস্তু ও একটি ব্যাগের ভেতর থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

রিয়াজ ভিলার মালিক আবিদ উদ্দিনের শ্যালক সাজু আহমদ জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে একদল ডাকাত তার বোনের বাসায় হানা দেয়। তারা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বাসা থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। তিনি কৌশলে বাসা থেকে বের হয়ে বিষয়টি র‌্যাবকে অবহিত করেন। সাথে সাথে র‌্যাব এসে বাসার ভেতর থেকে ৭ জনকে আটক করে।

Share





Related News

Comments are Closed