যেভাবে জানবেন পিইসি-জেএসসির ফল
বৈশাখী নিউজ ডেস্ক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর)।
রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবেন। অন্যদিকে দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার বিস্তারিত ফল তুলে ধরবেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল : DPESTUDENT IDYEAR & SEND TO 16222
Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল: EBTSTUDENT IDYear & SEND TO 16222
Example: EBT 1120194142432222 2019 & SEND TO 16222
JSC পরীক্ষার ফল: JSCBOARDROLLYEAR & SEND TO 16222
Example: JSC DHA 123456 2019 & SEND TO 16222
JDC পরীক্ষার ফল: JDCMADROLLYEAR & SEND TO 16222
Example: JDC MAD 123456 2019 & SEND TO 16222
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.educationboard.gov.bd ওয়েবসাইট থেকেও রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়া বেলা আড়াইটা থেকে সব জেলা, উপজেলা বা থানায় নিজ নিজ পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পাওয়া যাবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd) এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। বেলা ১২টায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল পাওয়া যাবে।
এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও প্রাথমিকের ফল জানা যাবে। ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
জেএসসি-জেডিসির ফল পেতে www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
উল্লেখ্য, গত ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সারাদেশে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়। দেশব্যাপী সাত হাজার ৪৫৮টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেয়া হয়। এসময় বহিষ্কৃত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেন উচ্চ আদালত।
অন্যদিকে, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী অংশ নেয়। সূচি অনুযায়ী, ২ থেকে ১১ নভেম্বর তাদের পরীক্ষা হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা পিছিয়ে ১২ নভেম্বর নেওয়া হয়।
Related News
শাবিপ্রবিতে র্যাগিংয়ের শিকার চার শিক্ষার্থী, অভিযুক্তের তালিকায় ৬জন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চার নবীন শিক্ষার্থীকেRead More
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনRead More



Comments are Closed