পাটগ্রামে ট্রাক-মহেন্দ্রের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ভারতীয় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে স্থানীয় ইঞ্জিনচালিত যান মাহেন্দ্রর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারীতে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- আয়নাল হোসেন (৩০) ও হাসেম মিয়া (৪৫)। আয়নাল পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা। আয়নাল বুড়িমারী স্থলবন্দর বাজারের একটি দরজি দোকানের শ্রমিক ছিলেন। হাসেম শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বাসিন্দা, তিনি জোংড়া ইউনিয়নের সরকারেরহাট গ্রামের নির্মাণাধীন সেতুর শ্রমিক ছিলেন।
আহত পাঁচজনের মধ্য একজন মাহেন্দ্রর চালক। হতাহত ব্যক্তিরা সবাই মাহেন্দ্রর যাত্রী।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed