শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন হয়েছে ৬৪ কেজি।
কারা এই সোনা এনেছে এবং কার কাছে এগুলো যাওয়ার কথা ছিল সে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
« ৭ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল শুরু (Previous News)
(Next News) মিসরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত »
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed