বিশ্বনাথে প্রবাসীদের উদ্যােগে নির্মিত হচ্ছে হসপিটাল
বিশ্বনাথ প্রতিনিধি: যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে নির্মাণ করা হচ্ছে ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’। ২০২০ সালে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বাইপাস সংলগ্ন ৫ বিঘা জমিতে এ হাসপাতালটি নির্মাণ করা হবে। এতে প্রথামিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। হাসপাতাল নির্মাণের ফলে বিশ্বনাথের গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে, মধ্যবিত্ত রোগীদের স্বল্প মূল্যে এবং উচ্চবিত্ত রোগীদের নির্ধারিত ফি প্রদানের বিনিমিয়ে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের পুরান বাজারের এএম কটেজে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ রেজিষ্টার্ড চ্যারেটি সংস্থা ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ কর্তৃপক্ষ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব ও ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মো: মঈন উদ্দিন আর লিখিত বক্তব্য পাঠ করেন ব্রিটিশ রেজিষ্টার্ড চ্যারেটি সংস্থা ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’র সেক্রেটারী জেনারেল ও ডাইরেক্টর অব ফাইন্যান্স কাউন্সিলর মোহাম্মদ আয়াস মিয়া।
লিখিত বক্তব্যে আয়াস মিযা বলেন, ২০১৫ সালের জুন মাসে যুক্তরাজ্যে এ সংস্থার আত্মপ্রকাশ ঘটলেও ২০১৭ সালের মার্চ মাসে বিশ্বনাথে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’র মাধ্যমে হাসপতাল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়। হাসপাতাল প্রতিষ্ঠার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে জানিয়ে বক্তব্যে তিনি আরও বলেন, ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ নির্মাণ করা হলে বিশ্বনাথের ২ লক্ষাধিক জনসাধারণসহ বৃহত্তর সিলেটের ১ কোটি জনসাধারণ উপকৃত হবে। এছাড়া হাসপাতালে অন্যান্য চিকিৎসা সেবার পাশাপাশি গর্ভকালীণ মাতৃসেবা ও এলার্জি সংক্রান্ত রোগের জন্য বিশ্বমানের অত্যাধুনিক সম্পুর্ন আলাদা দু’টি ইউনিট অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্টা করা হবে।
তিনি বলেন, ‘বিশ্বনাথে মূলত বিনামূল্যে বা স্বল্পমূল্যে গরীব রোগীদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি ধনী রোগীরাও নির্ধারিত ফি দিয়ে এখান থেকে সেবা ক্রয় করতে পারবেন। তাদের কাছ থেকে অর্জিত আয় ছাড়াও বিভিন্ন খাত থেকে অর্জিত আয়, গরীব রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের চালিকাশক্তি হিসেবে কাজ করবে।’
আয়াস মিয়া আরও বলেন, ‘হসপিটালটি বাস্তবায়নে ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত হৃদয়বান বিত্তশালীদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। দুইজন যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ সদর ইউনিয়নের বিশ্বনাথ-রশীদপুর সড়কের নিকটে প্রায় একাত্তর ডেসিমেল ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা এককালিন এক হাজার পাউন্ড বা সমপরিমাণ অর্থ হসপিটাল প্রতিষ্ঠায় প্রদান করবেন, একজন ফাউন্ডার মেম্বার হিসেবে তাদের নাম হসপিটালের ‘ওয়াল অব অনার’-এ চিরকাল লেখা থাকবে। যারা এককালিন দশহাজার পাউন্ড প্রদান করবেন, তারা পেট্রন হবার গৌরব অর্জন করবেন। এছাড়াও, প্রতিমাসে মাত্র এক পাউন্ড বা সমপরিমাণ অর্থ ডাইরেক্ট ডেবিট বা স্ট্যান্ডিং অর্ডার করে এ হসপিটালটির প্রতিষ্ঠা ও পরিচালনায় যে কেউ ভূমিকা রাখতে পারেন। যেহেতু এটা একটা বিশাল প্রজেক্ট, তাই এর বাস্তবায়নে দলমত নির্বিশেষে সমাজের বিত্তবানসহ সকল মহল ও সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চ্যারিটি সংস্থ্যার বিশ্বনাথের কোঅর্ডিনেটর রোটারিয়ান কবি নাজমুল ইসলাম কমবুল, সাংবাদিক তজম্মুল আলী রাজু ও প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, দি ওয়ান পাউন্ড হসপিটাল-বিশ্বনাথের স্থানীয় কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম ও ব্যবসায়ী আকবর হোসেন কিসমত।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed