Main Menu

আপডেট সং নিয়ে আসছেন ফারিয়া

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক: বছর দেড়েক আগে ‘পটাকা’ শিরোনামে এক গানে নেচে-গেয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গানটি প্রকাশের পর প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি হয়েছিল তার। নেটিজেন থেকে মিডিয়া কটু শুনিয়েছিলেন সবাই। কিন্তু দমে জাননি ফারিয়া। আর সেই প্রমাণ পাওয়া গেলো তার নতুন গানের ঘোষণার পর।

‘পটাকা’র পর এবার নতুন গান কণ্ঠে তুলেছেন আবেদনময়ী নায়িকা নুসরাত ফারিয়া। জানা যায় আসছে নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

Manual6 Ad Code

গান নিয়ে নুসরাত ফারিয়া বলেন, “এটি পটাকা’র কোনো সিক্যুয়েল নয়। আমার ফ্লেভারের গান; আই লাইক আপডেট সং। গানের রেকর্ডিংসহ যাবতীয় কাজ শেষ হয়েছে; এখন শুধু রিলিজ বাকি।”

Manual8 Ad Code

ক্যারিয়ারের শুরুকে রেডিও জকি ও পরে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও স্কুলজীবন থেকেই গানের সঙ্গে তার সখ্যতা ছিল ফারিয়ার।

এদিকে, আজ ১৯ ডিসেম্বর থেকে সাতক্ষীরার সুন্দরবন এলাকায় ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ফারিয়া। সেখানে এই লটের শুটিং শেষ করে ২৬ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি।

Manual2 Ad Code

নতুন বছরে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’সহ তার তিনটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি একাধিক চলচ্চিত্রে নাম লেখানোর কথাও রয়েছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code