ব্রিটেনে কনজারভেটিভ পার্টির বিপুল জয়
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের সাধারন নির্বাচনে ক্ষমতাসীন কনসারভেটিভরা আবারো জয়লাভ করেছে। সরকার গঠন করার জন্য ৩২৬টি আসনের প্রয়োজন হলেও বরিস জনসনের নেতৃত্বে কনসারভেটিভরা তার চেয়ে অনেক বেশি আসন পেয়েছে।
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৫টি আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনসারভেটিভরা পেয়েছে ৩৬১ আসন এবং লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন
সংখ্যাগরিষ্ঠতা পাবার পর বরিস জনসন বলেন, আগামী মাসে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার ম্যান্ডেট দেবে এই জয়।
বিবিসি পরিচালিত বুথ ফেরত জরিপে বলা হয়েছিল যে কনসারভেটিভরা ৩৬৪ আসনে জয়লাভ করবে। অন্যদিকে লেবার পার্টি পােব ২০৩টি আসন।
এর অর্থ হচ্ছে, ১৯৮৭ সালে মার্গারেট থ্যাচারে নেতৃত্বে নির্বাচনের পর থেকে এটাই হবে কনসারভেটিভদের সবচেয়ে বড় জয়। পর্যবেক্ষকরা বলছেন, এই জয়ের ফলে বরিস জনসনের জন্য ব্রেক্সিট বাস্তবায়ন করা সময়ের ব্যাপারে মাত্র।
অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লেবার পার্টি নির্বাচনে এতোটা খারাপ কখনো করেনি।এ ফলাফলে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, আগামী নির্বাচনে তিনি দলের নেতৃত্বে থাকবেন না।
Related News
ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায়Read More
সৌদি আরবের ভিসা নিয়ে বড় সুখবর
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ সাতটি দেশের জন্য ভিসা নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে সৌদিRead More



Comments are Closed