শেখ হাসিনার সঙ্গে সালমান-ক্যাটরিনার সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে এক ফ্রেমে ধরা পড়েন তারা। এ সময় টেলিভিশনের পর্দায় হাস্যজ্জল দেখা যায় প্রধানমন্ত্রীকে; তাকে পেয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় সালমান-ক্যাটরিনাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশ থেকে প্রধানমন্ত্রীর ডান হাত ধরে রেখেছিলেন সালমান, আর বাম পাশে ক্যাটরিনা। ক্যাটকে শেখ হাসিনার বাম হাত ধরে হাসি ঝরাতে দেখা গেছে প্রেসিডেন্ট বক্সের সামনে। প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন নাজমুল হাসান পাপন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন বলিউডের দুই তারকা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথাও বলেন তারা।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করতে রোববার ঢাকায় পা রাখেন সালমান ও ক্যাটরিনা। বলিউডের জনপ্রিয় কয়েকটি গানের তালে নাচবেন তারা।
জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটে গ্যালারিকে পেছনে রাখা বানানো মঞ্চে হাজির হবেন ক্যাটরিনা। এরপর রাত ১০টায় থাকছে সালমানের পরিবেশনা। রাত ১০টা ২০ মিনিটে দু’জনে একসঙ্গে নাচবেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed