সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর মেজরটিলার শ্যামলী আবাসিক এলাকার আবু তাহের (২৬) নামের এক যুবক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহতে হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার করুণ মৃত্যু হয়। এ ঘটনায় অপর আরোহী আহত হয়েছেন।
স্থানীয়রা আরো জানান, শুক্রবার বিকালে বিয়ানীবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তাহের। সেখান থেকে সিলেটের উদ্দেশ্যে আসার সময় হেতিমগঞ্জে পৌঁছামাত্র দ্রতগতির মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় দুই আরোহী রাস্তায় পড়ে যান। তাৎক্ষনিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed