বিশ্বনাথে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, আটক ১
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন বাজারস্থ এলাকায় বসবাসকারী ১১ বছরের এক কিশোরীকে জোর পূর্বক ১০দিন আটক রেখে বখাকে যুবক সাইফুল ইসলাম ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার সোনাতলা গ্রামের মেরাজ আলীর ছেলে।
শুক্রবার ভোরে বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে বখাটে সাইফুলকে তার নিজ বাড়ি থেকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে বিশ্বনাথ থানায় নিয়ে আসে। এঘটনায় ধর্ষিতা কিশোরীর পিতা বাদি হয়ে শুক্রবার দুপুরে আটককৃত সাইফুলকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ধর্ষিতার পিতা বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ একটি সাটারিং দোকানের কর্মচারী। দীর্ঘদিন ধরে ধর্ষিতা তার পিতা-মাতার সঙ্গে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ একটি কলোনীতে বসবাস করে আসছে। এতে বখাটে সাইফুল ওই কিশোরীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। এক পর্যায়ে ওই কিশোরীকে বখাটে যুবক ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ১০দিন অমানুষিক নির্যাতন চালায়। কিশোরী তার নির্যাতনের কথা মোবাইল ফোনে পিতাকে অবহিত করে। কিন্তু টাকার অভাবে মেয়েটিকে উদ্ধার করতে পারেননি। কিন্তু কিশোরীর নির্যাতনের কথাও সহ্য করতে পারছেন না পিতা। অবশেষে দোকান মালিককে বিষয়টি তিনি অবহিত করেন। পরে দোকানের মালিকের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই বিশ্বনাথ থানার একদল পুলিশ সুনামগঞ্জ গিয়ে বখাটে যুবক সাইফুলকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধর্ষণ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, আটককৃত আসামি সাইফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed