Main Menu

১০টি আন্তনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়াতে ট্রেনের সিডিউলে পরিবর্তন আনা হচ্ছে। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের ১০টি আন্তনগর ট্রেনের সময়সূচি পরিবতর্ন হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে এই সময়সূচি কার্যকর করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেল ভবনে এবিষয়ে রেলওয়ের মহাপরিচাক মো. শামছুজ্জামানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, ৬৭টি ট্রেনের সূচি পরিবর্তনের প্রস্তাব ইতিপূর্বে রেলভবনে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবারের বৈঠকে প্রস্তাবিত সময়সূচি নিয়ে বিশ্লেষণের পর ১০টি ট্রেনের সময় সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

মো. শামছুজ্জামান বলেন, ‘সুবর্ণসহ গোটা দশেক আন্তনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আরও অনেকগুলো ট্রেনের যাত্রা ৫ বা ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে কিংবা পিছিয়ে দেওয়া হয়েছে। ৫ বা ১০ মিনিটের জন্য সূচি পরিবর্তন হয়েছে বলে আমরা ধরে নেব না।’

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায়ই ছেড়ে যাবে। তবে ঢাকা থেকে বিকেল ৩টার পরিবর্তে সাড়ে ৪টায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। ফলে ঢাকায় আরও দেড় ঘণ্টা বেশি অবস্থানের সময় পাবেন যাত্রীরা।’

১৯৯৮ সালের ১৪ এপ্রিল তথা ১ বৈশাখ সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশে প্রথম বিরতিহীন ট্রেন। প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম থেকে এবং বেলা তিনটায় ঢাকা থেকে ট্রেনটি যাত্রা করে। সোমবার সুবর্ণের সাপ্তাহিক বিরতির দিন। এটির যাত্রা চট্টগ্রাম থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার প্রস্তাব করায় আলোচনা–সমালোচনা শুরু হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ গণমাধ্যমকে বলেন, পরীক্ষা–নিরীক্ষার পর প্রস্তাবিত সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ১ জানুয়ারি থেকে পরিবর্তিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। এর আগে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত সূচি তৈরি করবে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সিওপিএস দফতর।

Share





Related News

Comments are Closed