তাহিরপুরে ভারতীয় কমলা, কয়লাসহ নৌকা আটক
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ভারতীয় কয়লা, কমলাসহ ১টি বারকি নৌকা আটক করেছে বিজিবি ।
শুক্রবার ভোর ৪টার দিকে লাউরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাঁধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৫০০ কেজি ভারতীয় কয়লাসহ ১টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৫৬,৫০০ টাকা।
অপরদিকে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাউরগড় বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/৮-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাঁধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ২০০ পিস ভারতীয় কমলা আটক করে, যার আনুমানিক মূল্য ১,৪০০ টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যমকে বলেন আটককৃত ভারতীয় কমলা, কয়লা ও ১টি বারকি নৌকাসহ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed