প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলার আসামি গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলার প্রধান আসামি আতাউর রহমান আলতা (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামের আবদুল মতলিবের ছেলে।
বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা জিআর নং ৭৪/১৮। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য মীরগাঁওয়ের বাসিন্দা আবুল কালামের নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়। এরপর মাঝে মধ্যে ওই আইডি থেকে আবুল কালামসহ আওয়ামী লীগ দলীয় নেতাদের ছবি বিকৃত করে টাইমলাইনে পোস্ট দেওয়া হয়। ২০১৮ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছবি বিকৃত করে মানহানিকর স্ট্যাটাস ও অশ্লীল ছবি পোস্ট করা হয়। এরপর গত ৫ এপ্রিল ঢাকার সুপ্রিম কোর্ট’র সাইবার ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ (সংশোধিত-১৩) এর ৫৭ ধারায় এ মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম (সাইবার ট্রাইব্যুনাল পিটিশন নং ৪৬/১৮ইং)। ফলে ১৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনাল’র বিচারক সাইফুল ইসলামের নির্দেশে ৫৭ ধারায় এ মামলাটি বিশ্বনাথ থানায় এফআইআর করা হয় (মামলা নং ৯)। পরবর্তীতে ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে দীর্ঘদিন পালিয়ে থাকার পর বুধবার রাতে তাকে গ্রেফতার করেন বিশ্বনাথ থানা পুলিশের এএসআই বিমল।
পলাতক আসামি আতাউর রহমান আলতাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এএসআই বিমল বলেন, বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed