বাংলাদেশকে বাঁচাতে আ’লীগকে বাঁচাতে হবে: কাদের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশকে বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাত হবে মন্তব্য করে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, “বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, গনতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।”
বৃহস্পতিবার বেলা ১টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বাধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের বাঁচাতে হবে, উন্নয়নকে বাঁচাতে হবে, শেখ হাসিনাকে বাঁচাতে হবে। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে আওয়ামী লীগকে নতুন করে সাজানো হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তালনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এসময় বেলুন ওড়ান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, অধ্যাপক মো. রফিকুর রহমান প্রমুখ।
প্রায় ৮ বছর পর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এজন্য নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ বিরাজ করছে। সকালে সম্মেলন শেষে বিকেলে কবি নজরুল অডিটোরিয়াম কাউন্সিলের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সিলেট জেলা ও আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিশৃঙ্খলা, মারামারি ও চেয়ার ছোড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। বেলা সোয়া ১টার দিকে হঠাতই বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় অনেককেই তাড়াহুড়ো করে দৌড়াতে দেখা যায়।
এ সময় বক্তব্য রাখছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদ উদ্দিন আহমদ।
জানা যায়, দুপুরের খাবার বণ্টনের সময়ে একদফা মারামারির ঘটনা ঘটেছে। এসময় অনেককে চেয়ার ছেড়ে দৌড়াতে দেখা যায়। চেয়ার ছোড়াছুঁড়ির ঘটনাও ঘটে। নারীনেত্রীদের সারির পেছন থেকে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। মাইকে বারবার নিষেধ সত্ত্বেও এই বিশৃঙ্খলা থামেনি।
এদিকে, অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন নেতার অনুসারীরা মঞ্চের দিকে স্লোগান নিয়ে এগুতে থাকে। এসময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ কয়েস, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রণজিত সরকারের অনুসারীরা মঞ্চের ঠিক সামনে গিয়ে নেতাদের নামে স্লোগান দিতে থাকে। এসময় মাইকে তাদেরকে থামতে বলা হলেও তারা থামেনি।
সম্মেলনে সাংবাদিকদের জন্যে নির্ধারিত স্থান দখল করে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহিলা আওয়ামী লীগের জন্যে নির্ধারিত স্থান দখলেও রেখেছে তারা।
ওখানে দাঁড়িয়ে কয়েকজনকে বিরিয়ানি খেতেও দেখা যায়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed