ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার জলাটুল এলাকার চাকরিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- জেলার সদর উপজেলার সুন্দরপুর গ্রামের নুর আলমের স্ত্রী রেহেনা খাতুন (৩২) ও তার মেয়ে আনিকা (৭)। আনিকা হেলকুণ্ডা বর্ণালী প্রি-ক্যাডেট স্কুলের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেহেনা খাতুন তার মেয়ে আনিকাকে নিয়ে একটি ভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে জলাটুল চাকরিপাড়া মোড়ে একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। কিছু দূর যাওয়ার পর ট্রাকের চালক ও সহকারী ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যান।
আমদই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহানুর আলম বলেন, ট্রাক ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। পরে জলাটুল এলাকা থেকে ট্রাকচালকের সহকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হবে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed