Main Menu

ডোমারে আমন ধান ক্রয়ের উদ্বোধন

মোঃরিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ “শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় অভ্যন্তরীন আমন ধান সরকারী খাদ্যগুদামে ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ডোমার খাদ্যগুদাম চত্ত¡রে ২৬ টাকা কেজি দরে কৃষক জুয়েল রানার নিকট হতে ১ মেট্রিকটন ধান ক্রয় করে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান, চিলাহাটী খাদ্যগুদাম কর্মকর্তা নিত্যানন্দ রায় প্রমূখসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

এবারে উপজেলার ডোমার ও চিলাহাটী দুইটি খাদ্যগুদামে ৩০ হাজার ২৮৯ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে বাছাইকৃত ২ হাজার ১৩৪ জন কৃষকের নিকট হতে জনপ্রতি এক মেট্রিকটন করে ২ হাজার ১৩৪ মেট্রিকটন আমন ধান ক্রয় করা হবে।

Share





Related News

Comments are Closed