বিমানের সাবেক দুই কর্মকর্তা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেল) মোহাম্মদ আলী আহসান ও সাবেক উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতেখার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিমানের কার্গো হ্যান্ডেলিং চার্জ বাবদ ১১৮ কোটি টাকা আদায় না করে সরকারের ক্ষতিসাধন করার অভিযোগে এ মামলা করা হয়।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দুদকের ঢাকা-১ সমন্বিত কার্যালয়ে এ দুজনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন।
মামলার অন্য আসামিরা হলেন, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (কার্গো) ম. হাবিবুল্লাহ আকন্দ, সাবেক সহকারী ব্যবস্থাপক ও বর্তমানে সৌদি আরবে কান্ট্রি ম্যানেজার মো. শহিদুল ইসলাম, সাবেক সহকারী ব্যবস্থাপক ও বর্তমানে সৌদি আরবের শহর রিয়াদের রিজিওনাল ম্যানেজার আমিনুল হক ভূঁইয়া, সাবেক সহকারী ব্যবস্থাপক মো. লুতফে জামাল, সাবেক সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন তালুকদার, সাবেক সহকারী ব্যবস্থাপক রাজীব হাসান, সাবেক সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দীন তালুকদার, সাবেক সহকারী ব্যবস্থাপক অনুপ কুমার বড়ুয়া, সাবেক সহকারী ব্যবস্থাপক কে এন আলম, কার্গো আমদানি শাখার সহকারী ব্যবস্থাপক মো. ফজলুল হক, সাবেক সহকারী ব্যবস্থাপক সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাবেক সহকারী ব্যবস্থাপক মনির আহমেদ মজুমদার, সাবেক সহকারী ব্যবস্থাপক এ কে এম মনজুরুল হক এবং সাবেক সহকারী ব্যবস্থাপক মো. শাহজাহান।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed