Main Menu

লন্ডন ব্রিজে গুলাগুলি, অস্ত্রধারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের অস্ত্রধারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার পর হামলার এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লন্ডন ব্রিজ সংলগ্ন এলাকায় এক অস্ত্রধারী হামলা চালায়। এ সময় ব্রিজের উপর বেশ কয়েকজনের উপস্থিতি ও হট্টগোল দেখা যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে হামলাকারী নিহত হন।

এদিকে প্রাথমিক ঘটনাটিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলির বলে জানালেও পরে তা পরিষ্কার হয়, অস্ত্রধারীর হামলা বলে। মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণেই পুলিশ ‍গুলি ছোড়ে।

বর্তমানে লন্ডন ব্রিজ এলাকায় পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। স্থানীয়দের ওই এলাকা ত্যাগ করে নিরাপদে চলাচলে অনুরোধ জানিয়েছে লন্ডন পুলিশ।

Share





Related News

Comments are Closed