Main Menu

স্পেন যাওয়ার পথে সাগরে ডুবে সিলেটী তরুণের মৃত্যু

প্রবাস ডেস্ক: ইউরোপ যাওয়ার স্বপ্ন পুরণ হলো না সিলেটের দক্ষিণ সুরমার এক তরুণের। ভূমধ্যসাগর হয়ে মরক্কো থেকে স্পেনে যাওয়ার সময় গত সোমবার রাতে নৌকাডুবিতে শাহীন আহমদ (১৮) নামের ওই তরুণের মৃত্যু হয়েছে।

নিহত শাহীনের বাড়ি দক্ষিন সুরমা উপজেলার কামালবাজারের পুরানগাঁও গ্রামে। দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার পথে সাগরে তার সলিল সমাধির খরব পাওয়া গেছে। শাহীনের করুণ মৃত্যুর সংবাদ শুনে বাবা-মাসহ স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

উদ্ধার হওয়া আহত এক যুবকের দেয়া সুত্রে জানা গেছে, মরক্কোর নাদুর থেকে নৌকায় করে প্রায় ৭৮ জন তরুণ স্পেনের ম্যালিনার উদ্দেশ্যে যাত্রা করে। ভুমধ্যসাগরে ইউরোপগামী নৌকাটি একসময় সাগরে ডুবে গেলে অনেকেই নিখোঁজ হন। এদের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের পুরানগাও গ্রামের বশির উদ্দিনের ছেলে রেদ্বওয়ান আহমদ শাহীন আহমদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রায় ১ বছর পূর্বে শাহীন দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার চুক্তি করে। দালালরা মরক্কো রেখে কয়েক দফা অবৈধ পথে ইউরোপ পাঠানোর চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়।

Share





Related News

Comments are Closed