ছাতকে শিশুর লাশ উদ্ধার, ফুফু আটক
ছাতক সংবাদদাতা: ছাতকে তামান্না বেগম নামের ৮ মাস বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বাড়ি সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু তামান্না আক্তার উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন-নোয়াগাঁও গ্রামের নূর আহমদ ও লাইলী বেগমের কন্যা।
বুধবার রাতে তামান্নাকে ঘরের বিছানায় রেখে মা লাইলী বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এসময় রান্নার কাজে ব্যস্ত তামান্নার ফুফু পারভিন বেগমকে শিশুটিকে দেখার জন্য বলে যান মা। পরবর্তীতে ফিরে এসে তামান্নাকে বিছানায় না পেয়ে চারিদিকে খোঁজাখুজি শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে তামান্নাকে জ্বিনে নিয়ে গেছে বলে শিশুটির মা-বাবা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।
বৃহস্পতিবার সকালে শিশু নিখোঁজের খবর পেয়ে ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন ও আব্দুল হক জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তাফা কামাল ঘটনাস্থলে পৌঁছে শিশুটি উদ্ধারে তল্লাশি কার্যক্রম চালান। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন একটি খাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য শিশুর ফুফু পারভিন বেগমকে আটক করেছে পুলিশ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed