ফখরুলসহ বিএনপির চার নেতার জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: হাইকোর্টের সামনে সংঘর্ষের ঘটনার পর দায়ের করা মামলায় ৮ সপ্তাহের জামিন পেয়েছেন বিএনপি সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা।
বৃহস্পতিবার এ চার নেতা হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।
জামিন প্রাপ্ত অন্য নেতারা হলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
গত মঙ্গলবার হাইকোর্টের সামনে অবস্থানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় দলটির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed