বিএনপি নেতা খোকন ও হাফিজ উদ্দিন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে হাইকোর্টের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
খায়রুল কবির খোকনের স্ত্রী ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শিরীন সুলতানার অভিযোগ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আজ সকালে আদালতে যাচ্ছিলেন বিএনপি নেতা খোকন। এ সময় সুপ্রিম কোর্টের ফটক থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
একইদিন দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের রমনা জোনের অতিরিক্ত কমিশনার এইচএম আজিমুল হক বিএনপি নেতা হাফিজকে গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার হাইকোর্টের প্রধান ফটকে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আসামী করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed