ছাতকে অবৈধ বালু উক্তোলনে ২ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা এলাকায় পিয়াইন নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।
পিয়াইন নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ি গ্রামের হাজী তৈমুছ আলীর পুত্র সুজন মিয়া ও তার সহোদর কমর উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে ড্রেজারের লোকজন ড্রেজার ফেলে পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থল থেকে বালু উত্তোলনকারী সুজন মিয়া ও কমর আলীকে আটক করে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেয়া হয়।
এসময় থানা পুলিশসহ সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed