চীনে চাকুরীর জন্য সাক্ষাৎকার গ্রহণ ও চাকুরী মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা বলেছেন, দেশের বেকার জনগোষ্টিকে জনসম্পদে পরিনত করতে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তাই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করে তুলতে বেকার যুব সমাজকে প্রশিক্ষণে আগ্রহী হতে হবে। সুন্দর জীবন ও উন্নত ভবিষ্যত গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই।
২৩ নভেম্বর শনিবার সকালে নগরির আলমপুরস্থ সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে গ্লোবাল ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড আয়োজিত চীনে চাকুরী ভিসার জন্য সাক্ষাৎকার গ্রহণ ও চাকুরী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ মোল্লার সভাপতিত্বে ও ইন্সটাক্টর মোঃ জাকির হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহনাজ পারভীন, সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্ষি অফিসের সহকারী পরিচালক মির কামরুল হোসেন, গেøাবাল ইন্টিগ্রেট সাভির্সেস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কুদ্দুছ, চায়না প্রতিনিধি উইলিয়াম হাঙ্ক।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রেজাউল করীম। স্বাগত বক্তব্য রাখেন গেøাবাল ইন্টিগ্রেট সাভির্সেস লিমিটেড এর পরিচালক আবুল হাসনাত।
অনুষ্ঠান শেষে চাকুরী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক মনোনয়ন প্রদান করা হয়।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অনুমোদনে ও সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লার সহযোগিতায় দেশের শিক্ষা বেকার জনগোষ্ঠিকে কাজে লাগাতে চাকুরী ভিসার জন্য চাকুরী মেলার আয়োজন করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed