দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সভা
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের এক বিশেষ সভা ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নগরীর এক অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি জনাব আ ন ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তার পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য এর আহবায়ক জনাব আলহাজ্ব জামাল উদ্দীন মখদ্দুছ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাস্তবায়ন পরিষদের সিনিয়র সদস্য আব্দুল হান্নান, ডাঃ শাহ ছৈয়দুর রহমান, আব্দুল কদ্দুস, দবিরুল ইসলাম, ফটিক মিয়া, এনামুল হক কাচা মিয়া, ফয়জুল বারী, এ টি এম তারেক, সাবেক অর্থ সচিব মিজানুর রহমান, জিহাদুল ইসলাম, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সাবেক সভাপতি মাহবুবুল আলম মুহিত, সাবেক সাধারন সম্পাদক সায়েম আহমদ, বর্তমান সভাপতি এস এম আমজাদ, সাধারন সম্পাদক সামছু উদ্দীন, সহ সাধারন সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদসহ সাধারন সম্পাদক নুরুল ইসলাম পাকি, ফয়জুল ইসলাম মেম্বার প্রমুখ।
সভায় উপজেলা আন্দোলনকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের পাশাপাশি, কেদ্রীয় লিয়াজো কমিটি পূর্নাঙ্গ করার মতামত গৃহীত হয়। কেদ্রীয় লিয়াজো কমিটি গঠনের লক্ষে পনের সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করা হয়।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed