বিশ্বনাথে দুই দোকানীকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মুদি দোকান ও একটি পান দোকান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার পুরান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারের আলমদিনা ভেরাইটিজ ষ্টোর থেকে ৫ হাজার ও নাম বিহীন একটি পানের দোকান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্বনাথ থানার এসআই অরূপ সাগর ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর আওতায় ওই দু’টি দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির কমিটি গঠন
Manual6 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চার নম্বর বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশারRead More
জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
Manual3 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্নRead More



Comments are Closed