Main Menu

৪১তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

Manual2 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪১তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় ও বিশ^বিদ্যালয় পতাক উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদ্বোধন করা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী ও প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান যথাক্রমে জাতীয় ও বিশ^বিদ্যালয়ের পতাক উত্তোলন করেন। একই সময়ে হল প্রভোস্টগণ তাদের স্ব স্ব হলে জাতীয় পতাকা ও হলের নিজেস্ব পতাকা উত্তোলন করেন। পরে বিশ^বিদ্যালয়ের মঙ্গল ও সার্বিক উন্নয়ন কামনা করে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

Manual7 Ad Code

আনন্দ শোভাযাত্রায় প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়াও শোভাযাত্রায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, সিন্ডিকেট সদস্য প্রফসর ড. মো: মাহবুবর রহমান, প্রফেসর ড. মো: জাকারিয়া রহমানসহ শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন আবাসিক হল, বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শোভাযাত্রায় অংশ নেয়। শিক্ষার্থীদেরা বিভিন্ন বর্ণের টি-শার্ট, রং বেরঙের শাড়ি পরিধান করে এবং নানা রঙের প্লেকার্ড, বেলুন হাতে র‌্যালিতে অংশ নেয়।

Manual1 Ad Code

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনেন পক্ষ থেকে কেক কেটে ৪১তম বিশ^বিদ্যালয় দিবস পালন করা হয়। কেট কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে ভিসি ড. রাশিদ আসকারী বলেন, ‘পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৯ সালের এই দিনে ইসলামী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রায় চার দশকে এই বিশ্ববিদ্যালয় ধর্মতাত্তি¡ক, সাধারণ, প্রয়োগকৃত বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশল স্টাডিজের জন্য একটি বড় আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, আমরা মনে করি বর্তমান প্রশাসন যে মেগা প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে প্রায় ৮৫ শতাংশ আবাসিকতার ব্যবস্থা হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সরকারে সার্বিক সহযোগিতা কামনা করছি।’

দুপুরে জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ে সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

Manual8 Ad Code

এছাড়াও দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা মঞ্চে’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয় থিয়েটার, নৃত্যাঙ্গন ও বিশ^বিদ্যালয়ের ও স্থানীয় শিল্পীগণ যথাক্রমে নাটক ‘পন্তা অকালী’, নৃত্য, ও সঙ্গীত পরিবেশন করবেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় তার যাত্রা শুরু করে। কুষ্টিয়া ও ঝিনাইদহ দুই জেলা মধ্যবর্তী স্থানে প্রতিষ্ঠিত এ বিশ^বিদ্যালয় আজ দেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার পর থেকেই নাম নিয়ে বিতর্ক থাকলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ^বিদ্যালয় এ নিয়ে কোন বিতর্ক নেই। বর্তমানে বিশ^বিদ্যালয়ে আটটি অনুষদের অধীনে ৩৪ টি বিভাগ রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code