Main Menu

ডোমারে ৪ মাদকসেবীর তিন মাসের জেল

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার উপ পরিদর্শক আযম হোসেন প্রধান সঙ্গীয় ফোর্সসহ মাদকের বিশেষ অভিযানে ডোমার সদর ইউনিয়নের দক্ষিন চিকনমাটি গ্রামে বায়জিত হাসানের বাড়ীতে বায়জিতের ছেলে সৌরভ (২৮) ও তার পরিচিত বন্ধু একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের চিকনমাটি গ্রামের আজিবর রহমানের ছেলে মরছালিন (২৯) পার্শবর্তী সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া গ্রামের সত্যেন্দ্রনাথের ছেলে সঞ্জয় কুমার (২২) ও রেজাউল ইসলামের ছেলে রাকিবুল হাসান রিফাতকে(২৩) গাজাঁ সেবনের সময় আটক করে।

খবর পেয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন,চলমান মাদক বিরোধী অভিযানে ৪ যুবক এক বাড়ীতে মাদক সেবনকালে পুলিশ তাদেরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমার আদালত বসিয়ে প্রতিজনকে ৩ মাসের জেল দেওয়ার আদেশ দেন। শুক্রবার দুপুরে ওই মাদকসেবীদের জেলা কারাকারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed