শ্রীনগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও বরযাত্রী বহরের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাসচালক বিল্লাল (২৮), আ. রশিদ বেপারী (৭০), লিজা আক্তার (২৪) তাবাসসুম (৫) রেনু (১২) কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০), তাহসান (৫) বাকি দুইজনের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়ামুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী বরযাত্রী বহরের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু ও দুই নারীসহ আটজন ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহতদের বেশিরভাগই মাক্রোবাসের যাত্রী।
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সঙ্গে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকেপড়া হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed