Main Menu

ইবিতে ‘স্বপ্নকানন’র নবীন বরণ অনুষ্ঠিত

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নকানন’র নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডরে এ অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।

জানা গেছে, সংগঠনের সভাপতি মো: মেজবা আলম সরকারের সভাপতিত্বে ২০১৮-১৯ সেশনের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয়। আইন বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী তানভির ও উম্মে হানি সুহার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল বিন ইলিয়াসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও সংগঠনটির প্রথম প্রকাশিত স্মরণিকা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংগঠনের সকল নিয়ম কানুন মেনে চলাসহ সংগঠনকে সার্বিক সহযোগিতা করার শর্তে সকলকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি মেজবা।

উল্লেখ্য, স্বপ্নকানন সংগঠনটি ২ এপ্রিল, ২০১৮ সালে ইসলামী বিশ^বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকা বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখাতে এর শাখা রয়েছে।

সংগঠনটি বিভিন্ন সময়ে পথশিশুদের সহায়তা, বন্যার্তদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, সচেতনতা সেমিনারের আয়োজন, গরীব মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা, জাতীয় দিবসসমূহ উদ্যাপনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে।

Share





Related News

Comments are Closed