ভূমিকম্পে কাঁপল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভূত হয় দিল্লি, নয়ডা, হরিয়ানা, গাজিয়াবাদ, লখনউসহ একাধিক এলাকায়। তবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
জানা গেছে, রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। এই কম্পনের উৎসস্থল ভারত-নেপাল সীমান্ত।
রিপোর্ট অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকেই ভূমিকম্প শুরু হয়, যার প্রভাব পড়ে দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, এই কম্পনের মূল উৎসস্থল নেপালের খাপতার পার্কে। ভূমিকম্পের সময় ছিল সন্ধ্যে ৭ টা ৫-এ। মিনিটখানেকের এই কম্পনের জেরে আতঙ্কিত হন সাধারণ মানুষ। বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন। বাদ নেই সোশ্যাল মিডিয়াও। আতঙ্কিত নেটিজেনরা ভূ-কম্পনের বিষয়ে নেটদুনিয়ায় পোষ্ট করেছে। তবে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি বলেই জানা গেছে।
উল্লেখ্য, তিন বছরের ব্যবধানে কেঁপে উঠল নেপাল। এর আগে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল নেপাল। তবে এবার কম্পনের তীব্রতা বেশি না হওয়ায় সেরকম ক্ষয়ক্ষতি হয়নি পাহাড়ি এই শহরে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed