বিশ্বনাথে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ট্রাকচাপায় আতাউর রহমান (১৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। সে স্থানীয় লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের ইসমাইল আলীর পুত্র ও লামাকাজী বাজারস্থ সালমা এন্টার প্রাইজের কর্মচারী বলে জানা গেছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, আতাউর রহমান সিলেট সদর উপজেলার মোল্লাগাঁও গ্রামে দোকানের মালামাল পার্সেল করে বাইসাইকেলে ফিরছিন। সকাল ১১টায় সে লামাকাজী পয়েন্টে পৌছামাত্র পিছন দিক থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে তার বাইসাইকেল থেকে সড়কে পড়ে যায় আতাউর রহমান। তখন সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ২০-২৩২৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় আতাউর। এসময় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed