গোয়াইনঘাটে ভূমি নিয়ে বিরোধে বৃদ্ধ ‘খুন’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ভূমি নিয়ে বিরোধের জের ধরে শ্বাসরুদ্ধ করে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম সিরাজ উদ্দিন (৭০)। তিনি উপজেলার ৪ নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া হাওর গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৭ টায় লেংগুড়া হাওর গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের মকবুল আলীর সাথে ক্ষেতের আল নিয়ে বিরোধের জের ধরে রোববার সকাল ৭ টায় বাড়ির সামনে নিহত সিরাজ উদ্দিনের সাথে মকবুল আলীর কথা কাটাকাটি হয়। এ সময় মকবুল আলী নিহত সিরাজের গলায় চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে পড়ে যান সিরাজ উদ্দিন। পরে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে চিকিৎসার জন্য একই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মকবুল আলীকে আটক করেছে গোয়াইঘাট থানা পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্টসহ লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed