কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বিকালে শ্রীনগর থেকে ২৪১ কিলোমিটার দক্ষিণে দোদা জেলার মারমাত গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
কাশ্মীর পুলিশের বরাত দিয়ে ন্যাশন পত্রিকা জানিয়েছে, বাসটি কমপক্ষে ২০ জন যাত্রী নিয়ে বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত হচ্ছে।
এর আগে গত ৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দুই জওয়ান নিহত হয়।
গত কয়েকদিন ধরেই তুষারপাতের কারণে কাশ্মীরের বিভিন্ন রাস্তায় বরফ জমে আছে। ফলে এসব রাস্তায় খুব সাবধানে গাড়ি চলাচল করছে। চলতি সপ্তাহে তুষারপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed