ইবির ‘এ’ ইউনিটে পাশের হার ২৫ শতাংশ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ২৫ শতাংশ।
জানা গেছে, এ ইউনিটের সমন্বয়ক প্রফেসর ড. লোকমান হোসেনের নেতৃত্বে ইউনিটের অন্যান্য সদস্যরা ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফল হস্তান্তর করেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রফেসর ড. মো: আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
এবছর থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনটি বিভাগে ২৪০ আসনের বিপরীতে ২ হাজার ২শত ২৩ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় অংশগ্রহণকারী ১হাজার ৮শত ৮০ জনের মধ্যে পাশ করেছে ৪শত ৬৪ জন।
ফল ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed