Main Menu

ওসমানী বিমানবন্দরে ২১০ কার্টন সিগারেট জব্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ২১০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। আরব আমিরাতের দুবাই থেকে ঢাকা হয়ে সিলেটে আসা বিমানের একটি ফ্লাইটে (বিজি-৬০১) ওই যাত্রী ছিলেন চট্টগ্রামের মোজাম্মেল হক।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এগুলো আটক হয় বলে নিশ্চিত করেছেন বিমান বন্দর কাস্টমসের উপ-কমিশনার ছয়দুল আলম। তিনি জানান, মোজাম্মেল হকের লাগেজ স্ক্রিনিংয়ের সময় ২১০ কার্টন সিগারেট পাওয়া যায়। পরে সিগারেটগুলো জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটের মধ্যে ডানহিল, গোল্ডলিফ ও ইজি সিগারেট ছিল। এগুলো জব্দ করা হয়েছে। একই সঙ্গে যাত্রী মোজাম্মেল হকের পাসপোর্টও জব্দ করা হয়েছে, তবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, মোজাম্মেল হকের বাড়ি চট্টগ্রামে। কিন্তু বিমান থেকে তিনি ঢাকায় না নেমে সিলেটে আসেন। এখানে ইমিগ্রেশনে তার লাগেজ স্ক্রিনিংয়ের সময় সিগারেটগুলো ধরা পড়ে।

Share





Related News

Comments are Closed