সিলেট সরকারি কলেজ ছাত্রদলের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও সম্প্রতি তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও মামলার প্রতিবাদে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শিবগঞ্জ গিয়ে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও সিলেট সরকারি কলেজের দায়িত্বশীল ছাত্রনেতা তানভীর আহমদ খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারাগারে বন্দি রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে। অনতিবিলম্বে বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ও সিলেট তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
সিলেট মহানগর মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কাজী মিজানুর রহমান তুহিন ও ওয়াহিদ অভির যৌথ পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা আরিফুজ্জামান আরিফ, শুভন শাহজাহান আবির, ফজলে রাব্বী রিমন, মান্না হোসাইন, ফাহিম আহমদ, শাওন খান, মান্না আহমদ, সুজন আহমদ, হাসান রেজা, অনিক আহমদ, আহমেদ মুমিন, খুর্শেদ আলম, রনি মল্লিক, জুবের আহমদ, রুমান আহমদ, শিপু ইসলাম, মিনহাজ শিকদার, আব্দুল জলিল সাবের, মিজান উদ্দিন, ইমরান আহমদ, রাসেল আহমদ, এনাম আহমদ, সাকিব আহমদ, জাহাঙ্গীর আলম, ইমন আহমদ, রাহাত আহমদ, আব্দুল্লাহ আল মামুন, নিয়াজ, তুহিন, আলামিন, হিমেল, সৌরভ, প্রহর, শাহ আলম, জুবের, আবিদ, সেবুল, সামসুজ্জামান, সাকিব আহমদ, তুহিন আহমদ, শিপন আহমদ, ফরিদ, মনির, সাজু, শরিফ আহমদ সুজন, নাহিদ আহমদ, নাদিম, হৃদয়, ফাহিম, তাহমিদ, মামনুন, কাওছার, হালিম, তানজিম, জাফর, ইকবাল, আরিফ উদ্দিন, এনামুল হক, আমির উদ্দিন, ফয়েজ, মান্না, রাব্বী, শাফায়াত, মাহবুব, কাদির, মকবুল, রাতুল, মাহির, তায়েফ, জুনেদ, আদিল, শাহান, রাহিম, এমদাদ, আশরাফ, আশিক, আজিজ, বাবু প্রমুখ। -প্রেসবিজ্ঞপ্তি
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed