অতিরিক্ত মদপানে শ্রীপুরে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। একই কারণে অসুস্থ হয়েছে দুইজন। উপজেলার বরমী ইউনিয়নের পাইতলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পাইতলবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে লিয়াকত আলী (৫০) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আকতার হোসেন (৫৫)।
অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে নূরুল ইসলাম নূরু (৪৫) ও বদর উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩৮)।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে চারজন একসঙ্গে মদপান করেন। রাতে অসুস্থ হয়ে পড়লে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফতেহ আকরাম জানান, অতিরিক্ত মদপানে অসুস্থ হওয়া চারজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের ভর্তি করে অবজারভেশনে রাখা হয়েছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে আকতার হোসেন মারা যান। আর শুক্রবার (৮ নভেম্বর) রাতে মারা যান লিয়াকত আলী। বাকি দুইজনকে আবজারভেশনে রাখা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানানা, মরদেহ দুটির ময়নাতদন্ত করা হবে। রপোর্ট হতে আসলেই বিস্তারিত জানা যাবে। সে আনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed